প্রকাশ :: ... | ... | ...

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯৮তম পর্ব অনুষ্ঠিত


সংযুক্ত ছবি
বশিরুল আলম,আলমডাঙ্গা, (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯৮তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এ আসরের আয়োজন করা হয়। আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় কবিতা পাঠ পর্বে অংশ নেন আব্বাস উদ্দিন, লতিফা রহমান বনলতা, ফুয়াদ আল মুকতাদির, মর্জিনা খাতুন, খালেকুজ্জামান, গুরু কাজল মল্লিক, জি এম জোয়ার্দার, জামাল উদ্দীন, মো. আবু নাসিফ খলিল, ইকবাল আতাহার তাজ এবং অ্যাডভোকেট বজুলুর রহমান। তাঁরা নিজ নিজ স্বরচিত কবিতা পাঠ করেন। পঠিত কবিতা ও লেখাগুলো নিয়ে আলোচনা করেন সভাপতি ইকবাল আতাহার তাজ, সাধারণ সম্পাদক শেখ সেলিম, মো. আবু নাসিফ খলিল এবং জি এম জোয়ার্দার। সাহিত্য আসরে আরও উপস্থিত ছিলেন মো. লিয়াকত আলীসহ পরিষদের অন্যান্য সদস্যরা। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯৮তম পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।