প্রকাশ :: ... | ... | ...

গুয়াহাটি মহানগরে নবজাতককে বিক্রি করে পুলিশের জালে বাবা- মা।


সংযুক্ত ছবি
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ আসামরাজ্যের গুয়াহাটির মহানগরে ফের সামনে এলো এক চাঞ্চল্যকর শিশু বিক্রির ঘটনা। অভিযোগ, মাত্র ৫ দিনের এক নবজাতক পুত্র সন্তানকে বিক্রি করে দেয় তারই জন্মদাতা বাবা- মা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, পাথরকুঁড়ি এলাকার বাসিন্দা বিনোদ তামুলি এবং তার স্ত্রী নিজেদের নবজাতক সন্তানকে নলবাড়ির এক দম্পতির হাতে তুলে দেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্তে নামে নুনমাটি পুলিশ। তদন্তের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বিনোদ তামুলি ও তার স্ত্রীকে আটক করেছে। পুলিশ সূত্রে প্রকাশ, শিশুটির বিক্রির পেছনে আর্থিক লেনদেনের অভিযোগ ও উঠেছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে বিক্রি হওয়া নবজাতককে উদ্ধারের জন্য নুনমাটি পুলিশ নলবাড়ির এলাকায় অভিযান চালিয়েছে। এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।